হোম > সারা দেশ > ঝিনাইদহ

স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: ঝিনাইদহ সদরে ৮ সিএইচসিপিকে সম্মাননা

ঝিনাইদহ প্রতিনিধি

গতকাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে সিএইচসিপিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ঝিনাইদহ সদর উপজেলার আটজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে (সিএইচসিপি) সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত সিএইচসিপিদের মাসিক সমন্বয় সভায় তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিথিলা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা আক্তার আইভী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নাজিম উদ্দীন জোয়ার্দার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা।

সভায় কমিউনিটি ক্লিনিকের নিয়মিত কার্যক্রম, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, জাতীয় টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম জোরদার এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ডা. মিথিলা ইসলাম বলেন, রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে হবে। তিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্যশিক্ষা, টিকাদান কর্মসূচি এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার জন্য মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মাননা পাওয়া আটজন সিএইচসিপি হলেন—কালুহাটি কমিউনিটি ক্লিনিকের মো. মাজেদুল হক, আড়মুখী কমিউনিটি ক্লিনিকের মো. মাজেদুল হক, ঘোড়াশাল কমিউনিটি ক্লিনিকের দিনেশ কুমার, করিমপুর কমিউনিটি ক্লিনিকের তুহিন আলী, দোগাছি কমিউনিটি ক্লিনিকের শামীমা সুলতানা, রতনহাট কমিউনিটি ক্লিনিকের জ্যোতি রহমান, পানামী কমিউনিটি ক্লিনিকের তানভীর আহমেদ এবং খাজুরা কমিউনিটি ক্লিনিকের আশরাফুল ইসলাম শান্ত।

সভা শেষে সম্মাননাপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা বলেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ে দায়িত্ব পালনে তাঁদের আরও উৎসাহিত করে। তাঁদের মতে, কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হলে স্বাস্থ্যকর্মীরা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত হন, যা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ঝিনাইদহ সীমান্তে গুলিবিদ্ধ এক বাংলাদেশি, অভিযোগ অস্বীকার বিএসএফের

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে: আইনমন্ত্রী

ট্রেন রেখে উধাও চালক, ফিরলেন এক ঘণ্টা পর

শৈলকুপায় রাইসকুকারে ভাত রান্নার সময় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে: রাশেদ খাঁন

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য আগের স্থানেই পুনঃপ্রতিষ্ঠার দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

বাইসাইকেল নিয়ে বের হয়েছিলেন বৃদ্ধ, কয়েক ঘণ্টা পর খালে মিলল মরদেহ

মহেশপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি