ঝিনাইদহে বসতঘরের ফ্রিজের পেছন থেকে একটি ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি।
আটক আলমগীর ঝিনাইদহ পৌরসভার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার জামাল মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার জামাল মিয়ার বাড়িতে অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে বসতঘরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঘরের ফ্রিজের পেছন থেকে ম্যাগাজিনবিহীন একটি বিদেশি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়। এ সময় আলমগীর হোসেনকে আটক করা হয়।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম জানান, বিদেশি পিস্তলসহ আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।