হোম > সারা দেশ > ঝিনাইদহ

ইছামতী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর এলাকায় ভারত সীমান্তসংলগ্ন ইছামতী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয় এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ ও বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঝিনাইদহ-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

তিনি বলেন, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে। সীমান্ত এলাকায় কেউ নিখোঁজ রয়েছে—এমন কোনো অভিযোগও বিজিবির কাছে নেই। গত কয়েক দিনে সীমান্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। নদীতে প্রচুর কচুরিপানা থাকলেও মরদেহটি দৃশ্যমান স্থানে পড়ে ছিল।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সন্ধ্যায় ইছামতী নদীর বাংলাদেশ অংশে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। এখন পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি কোনো দেশের নাগরিক, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যেতে পারে।

মহেশপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

নতুন স্থানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য স্থাপনে কমিটি, আগের স্থানেই পুনর্নির্মাণ চায় পরিবার

মহেশপুর পৌরসভা: সড়ক-নালা সংস্কারকাজে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ

বিরোধিতার মুখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা স্থগিত, চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

ভাস্কর্য ভেঙে ফেলা ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে’ অসম্মান প্রদর্শনের শামিল, দাবি পরিবারের

ঝিনাইদহে ট্রেনের নিচে ঝাঁপ, যুবকের দুই পা বিচ্ছিন্ন

কালীগঞ্জে গরু চুরি থামছেই না, আতঙ্কে খামারিরা

বিএনপির ওয়ার্ড সভাপতির বাড়িতে মিলল প্রণোদনার সার-বীজ, ধরিয়ে দিলেন সেক্রেটারি

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

রাতে পুলিশ ফাঁড়ি থেকে পালালেন হাতকড়া পরা আসামি, সকালে ফের গ্রেপ্তার