হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠি সদর হাসপাতালের বর্ধিত শয্যা চালুর দাবিতে মানববন্ধন

ঝালকাঠি, প্রতিনিধি

ঝালকাঠির ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা শাখা। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা শাখা। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ দাবি জানান তাঁরা। মানববন্ধনে জেলা জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন আগে হাসপাতালটির নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু এখনো চালু হয়নি। এতে জেলার মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই হাসপাতালটি এখনো চালু করা সম্ভব হয়নি। হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু, প্রয়োজনীয় চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং জেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সিনিয়র নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, ঝালকাঠি সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান, ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার সভাপতি এনামুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, ঝালকাঠি সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ২০১৮ সালে প্রায় ৭০ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নতুন ৯ তলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালে নতুন ভবনের উদ্বোধন করা হলেও হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।

ফেসবুক পোস্টে সাড়া, ঝালকাঠি পৌরসভায় ১১ প্রতিবন্ধী বিনা মূল্যে পেলেন হুইলচেয়ার

ঝালকাঠিতে যুবলীগ নেতা জাকিরসহ ৪ জনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

নলছিটিতে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

ঝালকাঠিতে বাসচাপায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান

ঐতিহ্য রক্ষার দাবিতে প্রতিবাদের মুখে ঝালকাঠির বারোচালা ভাঙা স্থগিত