হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে বিস্ফোরণের পর তেলবাহী জাহাজে আগুনে দগ্ধ ৪, নিখোঁজ ৪

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। আর নিখোঁজ রয়েছেন ৪ জন। আজ শনিবার বেলা ২টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট এলাকায় সুন্ধা নদীতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। 

তারা সকলে জাহাজের শ্রমিক। জাহাজের বাবুর্চি বেলায়েত হোসেন (৩৫) নিখোঁজ থাকলেও তাকে সুস্থ পাওয়া গেছে। গুরুতর দগ্ধ ২ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।  আর ২ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামে জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে তেলের ডিপোতে তেল খালাস করা জন্য পেট্রল ও ডিজেল ভর্তি করতে আসে। 

জাহাজটি নোঙর করা অবস্থায় দুপুরে হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। পরে পুরো জাহাজে আগুন লাগে। ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের ৫টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।

রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান

ঐতিহ্য রক্ষার দাবিতে প্রতিবাদের মুখে ঝালকাঠির বারোচালা ভাঙা স্থগিত

ফেসবুক পোস্টে এনসিপি ঝালকাঠি আহ্বায়ক মাইনুল ইসলামের পদত্যাগের ঘোষণা

ঈদে কোটি টাকার গরু বিক্রির আশা গৃহবধূ ইলার

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ভেকুর ধাক্কায় ব্র্যাকের কর্মী নিহত

কাঠালিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুর থেকে মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

কলেজের অধ্যক্ষের ঘুষিতে ভাঙল কম্পিউটার অপারেটরের দাঁত

ঝালকাঠিতে লাশবাহী খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৫, গাড়িতে আগুন