হোম > সারা দেশ > ঝালকাঠি

‘নিজের সন্তানের মতো শিশুটিকে বুকের দুধ খাওয়াইয়া সুস্থ করছি’

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মাঝনদীতে লঞ্চে আগুনের ঘটনায় এবার সামনে এল ছয় মাসের শিশুকে বাঁচানোর ঘটনা। লঞ্চে অগ্নিকাণ্ডের দিন নিখোঁজ হওয়া ছয় মাসের শিশুসন্তানকে নিজের বুকের দুধ খাইয়ে বাঁচিয়েছেন শিরিন আক্তার নামের এক স্থানীয় নারী। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার দৃষ্টান্তমূলক কাজের জন্য বিভিন্ন মহলের প্রশংসায় ভাসছেন এই নারী।

গত ২৪ ডিসেম্বর অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় যাত্রী মুন্নী আক্তার তাঁর ছয় মাসের শিশু ইয়ামিনকে বাঁচাতে নদীর তীরে চরের দিকে ছুড়ে ফেলেন। পরে নিজেও নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এ সময় দুর্ঘটনাস্থল দিয়াকূল এলাকার বাসিন্দা শিরিন বেগম নদীর চরে পানির মধ্যে শিশুটিকে কাঁদতে দেখে কোলে তুলে নেন। বাড়িতে নিয়ে সন্তানদের পোশাক পরিয়ে নিজের বুকের দুধ খাইয়ে মাতৃস্নেহ ও সেবা দিয়ে শিশুটিকে সুস্থ করে তোলেন। পরে সকালে শিশুটিকে তাঁর মায়ের কাছে হাসপাতালে পৌঁছে দেন। 

শিরিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক ভালোবাসা দিয়ে আমার নিজের সন্তানের মতো শিশুটিকে বুকের দুধ খাওয়াইয়া সুস্থ করছি।’ 

শুধু তাই নয়, শিরিন বিপদগ্রস্ত যাত্রীদের নদীর তীর থেকে বাড়ি নিয়ে সেবা দিয়ে হাসপাতালে পাঠাতেও সহযোগিতা করেছেন। শিরিন আক্তার বলেন, ‘আমরা নদী থেকে যাদের পারছি উদ্ধার করে আনছি।’ 

শিরীনের এমন কাজে কৃতজ্ঞতা জানায় শিশু ইয়ামিনের পরিবার। শিশুটির বাবা বলেন, ‘স্থানীয় লোক ওরে (ইয়ামিন) পেয়ে বাড়িতে নিছে। কাপড় পরাইছে, বুকের দুধ খাওয়াইছে, তারপর পুলিশের মাধ্যমে আমার ছোট বাবুকে পাওয়া গেছে।’ 

কেবল শিরিন একাই নন, ওই রাতে দিয়াকূল, চর বাটারকান্দা গ্রামের প্রতিটি বাড়ি এবং ঝালকাঠি শহরের অসংখ্য মানুষ উদ্ধারকাজে অংশ নেন। 

রাজাপুরে প্রবাসীর মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরাজীর্ণ ঝুপড়িতে আতঙ্কে দিন কাটে নির্মলের

বাস খাদে পড়ার এক ঘণ্টা পর গর্তে এসে পিকআপের ধাক্কা

ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে যুবককে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, লাশ রাস্তায় ফেল গেল দুর্বৃত্তরা

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

ঝালকাঠিতে শিশুসন্তানের লাশ কোলে নিয়ে বিচার চাইলেন এক মা

ঝালকাঠিতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, দুই কাউন্টারকে জরিমানা