হোম > সারা দেশ > ঝালকাঠি

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১২

ঝালকাঠি প্রতিনিধি  

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় বাস খাদে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আব্দুল্লাহ’ পরিবহনের বাসটি চৌমাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং সড়ক পিচ্ছিল ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বাসটিকে খাদে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরাই উদ্ধারকাজ শুরু করেন। বাসে থাকা প্রায় ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বাসে মোট কতজন যাত্রী ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন।

নলছিটি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, খবর পাওয়ার পর বরিশাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। তারা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে তিনজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

চাকা ফেটে ট্রলি খাদে, চাপা পড়ে হেলপারের মৃত্যু

ঝালকাঠিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজাপুরে প্রবাসীর মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরাজীর্ণ ঝুপড়িতে আতঙ্কে দিন কাটে নির্মলের

বাস খাদে পড়ার এক ঘণ্টা পর গর্তে এসে পিকআপের ধাক্কা

ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে যুবককে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, লাশ রাস্তায় ফেল গেল দুর্বৃত্তরা

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ