হোম > সারা দেশ > যশোর

যশোর-৬: দ্বিতীয়বারের মতো জয় পেল জামায়াতে ইসলামী

কেশবপুর (যশোর) প্রতিনিধি

অধ্যাপক মোক্তার আলী। ছবি: সংগৃহীত

যশোর-৬ (কেশবপুর) আসন থেকে দ্বিতীয়বারের মতো জয় পেল জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী ৯১ হাজার ১৮ ভোট পেয়ে জয়লাভ করেন।

আসনটিতে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৩২১ ভোট। এ ছাড়া অপর তিন প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের শহিদুল ইসলাম ১ হাজার ২৭৫ ভোট, লাঙ্গল প্রতীকের জি এম হাসান ৯৬০ ও ঈগল প্রতীকের মাহমুদ হাসান ৬৫৭ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেকসোনা খাতুন স্বাক্ষরিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৪২৩ জন। ভোটকেন্দ্র ৮১টি। প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৩৪৭। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ২৩১। বাতিল করা ভোটের সংখ্যা ৩ হাজার ১১৬।

অধ্যাপক মোক্তার আলী কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির।

এর আগে ১৯৯১ সালে যশোর-৬ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন।

শহরে বিদ্যুৎ না থাকলেও ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী

যশোরে বর্ষবরণ শোভাযাত্রা রাঙাবে নতুন ভোরের বার্তাবাহক মোরগ

কেশবপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের ধানের ক্ষতি

যশোরে খোদ বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা, বাদী গ্রেপ্তার

যশোর: কৌশলে সরকারি গাছ নিধন, নেই তদারকি

যশোর গণহত্যা দিবস: শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ

যশোর গণহত্যা দিবস আজ, শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি

যশোর শিক্ষা বোর্ডের আলোচিত চেক জালিয়াতির মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন

শিমুলগাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

ভুয়া মাদ্রাসার নামে ত্রাণের চাল লোপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে