হোম > সারা দেশ > যশোর

আমগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি

মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুরে আমগাছ থেকে পড়ে তোফাজ্জেল হোসেন (৬২) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১জুন) বিকেলে উপজেলার গালদা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত তোফাজ্জেল হোসেন গালদা সরদার পাড়ার মৃত ইসহাক মিঞার ছেলে। তিনি একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয় ফিরোজ হোসেন জানান, মেয়ের বাড়ি আম নেওয়ার উদ্দেশে মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজের বাড়ির আমগাছে ওঠেন তোফাজ্জেল। আম পাড়ার শেষ পর্যায়ে পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে গাছের শিকড়ের সঙ্গে বুকে আঘাত লেগে ঘটনাস্থলে মারা যান তোফাজ্জেল।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ জানার আগেই নিহতের স্বজনরা মরদেহের দাফন সম্পন্ন করে ফেলেন। এই ঘটনায় কোন অপমৃত্যু মামলা হয়নি।

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

যশোরের প্রবীণ রাজনীতিক নূর জালালের ইন্তেকাল

যশোরে ‘গোফরান বাহিনীর’ প্রধানসহ গ্রেপ্তার ২

যশোর-২: পরাজিত এমপি প্রার্থীকে নিয়ে বিএনপিতে উত্তাপ

ঈদযাত্রা: ভোগাবে দুই মহাসড়ক

যশোরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

ভারতে ২ বছর জেল খেটে ফিরলেন ৭ বাংলাদেশি

যশোরের এক মসজিদে ইতিকাফে দেশ-বিদেশের ১৭০০ মুসল্লি

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

‘তোর ছেলেরে যদি বাঁচাতে চাস, এক লাখ টাকা মেরে দে’