হোম > সারা দেশ > যশোর

বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার যুবলীগ নেতা হিমাংশু পাল

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যুবলীগ নেতা হিমাংশু পাল। ছবি: সংগৃহীত

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় স্টপ লিস্টে নাম থাকায় যুবলীগ নেতা হিমাংশু পালকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বেনাপোল পোর্ট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভারতে যাওয়ার উদ্দেশ্যে বুধবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে উপস্থিত হন হিমাংশু পাল। যাচাই-বাছাইয়ের একপর্যায়ে স্টপ লিস্টে তাঁর নাম পাওয়া গেলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।

আটক হিমাংশু বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি দীর্ঘদিন স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, হিমাংশুর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় চলতি বছরের ১৭ জুলাই দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, স্টপ লিস্টে নাম থাকায় বাগেরহাটের যুবলীগ নেতা হিমাংশু পালকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বেনাপোল পোর্ট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

মাকে হত্যার দুই মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলে

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার

কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীর

ক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ

যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক