হোম > সারা দেশ > যশোর

বেনাপোল হয়ে ভারতে গেল শতবর্ষী গাড়ির শোভাযাত্রা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বিভিন্ন মডেলের শত বছরের পুরোনো গাড়ির একটি শোভাযাত্রা বাংলাদেশ ভ্রমণ শেষে বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় ১৬টি কার ও ২টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বেনাপোল ও পেট্রাপোলে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করে।

এদিকে নানান রং আর ব্র্যান্ডের কার আর ভিনদেশের ষাটোর্ধ্ব ভ্রমণ পিপাসু মানুষদের দেখতে সীমান্তে শত শত মানুষ ভিড় করে। এ সময় পুলিশ, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়।

সারি সারি লাল, হলুদ, নীল, সবুজ আর বাদামি রঙের নজরকাড়া শত বছরের পুরোনো গাড়ি একনজর দেখতে এবং স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি আর সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে নানা বয়সী মানুষ। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য সরেজমিনে দেখতে গত ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ‘ইস্ট হিমালয়া ক্ল্যাসিক্যাল কার র‍্যালি’ শীর্ষক এই শোভাযাত্রা শুরু হয়।

বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার ৩৪ জন পর্যটক ও ৯ জন সহকারী এই শোভাযাত্রায় অংশ নেন। ভুটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে শোভাযাত্রাটি। ২৪ দিনে তিন দেশ ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামীকাল ১২ নভেম্বর কলকাতায় গিয়ে এই যাত্রা শেষ হবে। শোভাযাত্রার বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা করেছে দ্য জার্নি ওয়ালেট নামের একটি প্রতিষ্ঠান।

র‍্যালিতে অংশ নেওয়া বিদেশিরা বলেন, বাংলাদেশ ভ্রমণ করতে পেরে তাঁরা খুব খুশি। এ দেশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য আর আতিথেয়তায় তাঁরা মুগ্ধ। জীবনের শেষ মুহূর্তেও এই স্মৃতি স্মরণে থাকবে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কার শোভাযাত্রা বন্দরে এসে পৌঁছালে সর্বোচ্চ প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হয়। পরে তাঁরা বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করেন।

পরিচয় গোপন করে মেসে থাকতেন প্রবাসী, গতকাল মরদেহ উদ্ধার

যবিপ্রবির শিক্ষাসফরে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ

প্রতারণা ও লাইসেন্সবিহীন কার্যক্রমে যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মা-বাবা ছাড়াই ২০ শিশুকে ফেরত দিল ভারত

হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি: যশোরের নওয়াপাড়ায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল

নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল কাল, আনিসুর হত্যায় গ্রেপ্তার ১

নারীর টয়োটা গাড়ি আটকে রাখার অভিযোগ ভিত্তিহীন: যশোরের অতিরিক্ত পুলিশ সুপার

যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কর্মচারীদের কর্মবিরতিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ