হোম > সারা দেশ > যশোর

যশোরে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা, আটক ১

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরে আট মামলার আসামি শরিফুল ইসলাম জিতু (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার সুমন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত শরিফুল ইসলাম জিতু যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে ফুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা জিতুকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে নড়াইলে পৌঁছালে তাঁর মৃত্যু হয়। রাত ৩টার দিকে মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজী মাসুম রেজা বলেন, ‘রাত ১২টার দিকে পুলিশ জিতুকে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে পথে নড়াইলে পৌঁছালে তার মৃত্যু হয়।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মিরাজুল ইসলাম বলেন, ‘নিহত জিতু একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘আটক সুমনের স্ত্রীর সঙ্গে জিতুর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে। এ অভিযোগের জেরেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

মনিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ ভাসছিল বাঁওড়ে

যশোরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রাইভেট কারচালক গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়, পুলিশও ছাড় পাবে না: খুলনার ডিআইজি

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকার

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর কারাগারে

মামলার আগেই আপসের সুযোগ, যশোরসহ ১০ জেলায় বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম শুরু

চৌগাছায় ট্রাকচাপায় নরসুন্দরের মৃত্যু

পচা দই বিক্রির দায়ে মনিরামপুরে বনফুলের শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা

ফুটবল ম্যাচ দেখে বেড়াতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, পারাপারের একমাত্র সাঁকোটিও তলিয়ে