হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

যশোর প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত ভ্যান। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ এবং যাত্রীবাহী ভ্যানে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যাত্রী নিহত হন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে অভয়নগরের ভৈরব ব্রিজসংলগ্ন এলাকায় পেছন থেকে একটি পিকআপ ভ্যান যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সমাদ বিশ্বাস এবং একই গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব।

অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগ উড়োতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ আল আপন নামের এক তরুণ নিহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা প্রতিবেশী হোসেন আলী গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আপন অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাকে হত্যার দুই মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলে

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার

কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীর

ক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ

যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক

কেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহ

এক দফার আগে সাত দফা মেনে নিন: যশোরে জামায়াতের আমির