হোম > সারা দেশ > যশোর

যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

যশোর প্রতিনিধি

কমিউটার ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যান। ছবি: আজকের পত্রিকা

যশোরের ঝিকরগাছায় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়েছে। এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় একটি অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান ঝিকরগাছার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা।

যশোর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই লিটন মিয়া জানান, সকালে মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় বেতনা কমিউটার ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। চালক আতিয়ার রহমান গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই লিটন মিয়া আরও জানান, দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

মাকে হত্যার দুই মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলে

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার

কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীর

ক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ

যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক

কেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহ