হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কলেজছাত্র কাফিউজ্জামান। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় কাফিউজ্জামান (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে এ ঘটনাটি ঘটে। নিহত কাফিউজ্জামান উপজেলার মধ্যকুল গ্রামের আমজাদ সরদারের ছোট ছেলে। সে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিল।

সড়ক দুর্ঘটনায় ওই কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম।

এলাকাবাসী জানায়, গতকাল সন্ধ্যায় কাফিউজ্জামান কেশবপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে কাফিউজ্জামান মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার বেলা ১১টার কাফিউজ্জামানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

এদিকে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী কাফিউজ্জামানের মৃত্যুতে আজ কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা কমিটি ২০২৫-এর আহ্বায়ক কাকলী রানী দাশ স্বাক্ষরিত একটি নোটিশে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান।

মামলার আগেই আপসের সুযোগ, যশোরসহ ১০ জেলায় বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম শুরু

চৌগাছায় ট্রাকচাপায় নরসুন্দরের মৃত্যু

পচা দই বিক্রির দায়ে মনিরামপুরে বনফুলের শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা

ফুটবল ম্যাচ দেখে বেড়াতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, পারাপারের একমাত্র সাঁকোটিও তলিয়ে

ভৈরব নদে ভেসে উঠল গৃহবধূর মরদেহ, নিখোঁজের ৩০ ঘণ্টা পর উদ্ধার

বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদা-মারধরের শিকার যুবক, আটক ৩

স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি—হতাশা থেকে আত্মহত্যা

২৫ ঘণ্টায়ও মেলেনি ভৈরবে নিখোঁজ গৃহবধূর সন্ধান, নদীপাড়ে থামছে না স্বজনদের আর্তনাদ

পরিচয় জেনেও বিএসএফের পুশ ইন, সন্তানসহ সেই ভারতীয় নারী পুলিশ হেফাজতে