জামালপুরের বকশীগঞ্জে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটাকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার টালিয়াপাড়া এলাকার মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ১ লাখ টাকা এবং নয়াপাড়া এলাকার অপর একটি ইটভাটাকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তিনি বলেন, ইটভাটা দুটিতে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া যায়নি। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
অভিযানকালে জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন।