হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জ পৌর নির্বাচন: মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র জমা 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তারা। 

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৬-১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ১৯-২০ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি, ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ ইভিএমে ভোটগ্রহণ হবে।’ 

মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিরা হলেন–উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, বর্তমান মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্যসচিব ফখরুজ্জামান মতিন ও আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর।

এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৮ ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে ৩৫ হাজার ৫১৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৫০৯ ও নারী ভোটার ১৬ হাজার ৯ জন।

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক

সাড়ে ৪ কোটি টাকার আশ্রয়কেন্দ্রে নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ, ছাদ ঢালাইয়ে বাধা