হোম > সারা দেশ > জামালপুর

জামালপুর-৪: অসহযোগিতার অভিযোগে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

দলের অসাংগঠনিক কর্মকাণ্ড, দুর্বল নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতার অভিযোগে তুলে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

আজ শনিবার বেলা ৩টায় সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তৃণমূল বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম টুকন (সোনালী আঁশ) এ ঘোষণা দেন। 

লিখিত বক্তব্যে তৃণমূল বিএনপিকে একটি নামধারী সংগঠন হিসেবে উল্লেখ করে সাইফুল ইসলাম টুকন বলেন, ‘আমার মতো সংগঠকের জন্য এমন সংগঠনের কোনো প্রয়োজন নেই। সঠিক নেতৃত্বের জন্য এ সংগঠন নয় বিধায় তৃণমূল বিএনপি থেকে সকল সম্পর্ক ছিন্ন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।’ 

প্রতীক বরাদ্দের পর থেকে তিনি পোস্টার, মাইকিং ও গণসংযোগ করে যাচ্ছিলেন। কেন্দ্রের সহযোগিতা না পেয়ে চরম হতাশায় পড়েছিলেন। সংবাদ সম্মেলনের সময় ব্যবসায়ী জাভেদ ওয়ারেছ সোহেলসহ তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইসলামপুরে নদীভাঙন থেকে রক্ষা পেতে মোনাজাত ও মানববন্ধন

বকশীগঞ্জে সিসি রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল উদ্বোধন

সরিষাবাড়ীতে পুকুরে লাফ দিয়ে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরে আট মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস

ইসলামপুরে লাগেজবন্দী লাশের পরিচয় মিলল, হত্যাকাণ্ডে ৬ জন গ্রেপ্তার

জামালপুরে যুবকের লাগেজবন্দী লাশ উদ্ধার