হোম > সারা দেশ > জামালপুর

স্বামী ঢাকায়, ঘরের আড়ায় ঝুলছিল গৃহবধূর লাশ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে স্বপ্না বেগম (১৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের শুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহবধূ স্বপ্না ওই এলাকার ফরিদ মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম বাবুর স্ত্রী ও সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ছোনপঁচা গ্রামের শাহজাহান আকন্দের মেয়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান মিস্টার বলেন, সাত মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। স্বপ্নার স্বামী শফিকুল ইসলাম বাবু জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতে ছোট ননদের সঙ্গে ঘুমিয়ে যান স্বপ্না। ভোরে আট বছর বয়সী ননদ নুরন্নাহার উঠে দেখে তার ভাবি ঝুলে আছে। পরে চিৎকার দিলে স্বপ্নার শ্বশুর ফরিদ মণ্ডল আশপাশের মানুষকে ডাক দেয়। খবর পেয়ে সকালে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ গিয়ে লাশের সুরতহাল করে।

এ বিষয়ে জানতে চাইলে মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিন্নত আলী জিন্নাহ আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে গৃহবধূ স্বপ্না আত্মহত্যা করেছেন। তবু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক