হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে ২ মাদকসেবীর ছয় মাসের জেল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন ওই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চর কালিকাপুর এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে আলমগীর (২৫) এবং বাজারিপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সোহেল মিয়া (২৩)।

ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন বলেন, ‘মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত উপজেলা গড়তে আমরা বদ্ধপরিকর।’

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

মাদকবিরোধী অভিযানের সঙ্গে মানবিক উদ্যোগ, দণ্ডপ্রাপ্তদের পরিবারে খাদ্য সহায়তা ইউএনওর

ইসলামপুরে তিন নাশকতা মামলায় বিএনপির ৮৪ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু

দেওয়ানগঞ্জে মোবাইল ও বইয়ের পৃষ্ঠা নিয়ে ডিগ্রি পরীক্ষা, বহিষ্কার ১২ পরীক্ষার্থী

রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি সড়ক মেরামতের কাজ, ভেঙে পড়েছে স্লোপ ড্রেন

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

গরুর ঘাস নিয়ে ফেরার পথে যমুনায় নিখোঁজ কৃষক, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার