হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী কারাগারে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

জামালপুর চিফ জুডিশিয়াল আদালত। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরের গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি মেম্বার) মোবারক হোসেন ওরফে মগরবসহ স্থানীয় আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চাইলে সংশ্লিষ্ট বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারকে উৎখাতের লক্ষ্যে গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় বিস্ফোরক দ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এই ঘটনায় ওই দিন রাতে জেলা ছাত্রদলের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ১২৮ জনের নামে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে থানায় মামলা করেন।

ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ইসলামপুর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।’

সরিষাবাড়ীতে পুকুরে লাফ দিয়ে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরে আট মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস

ইসলামপুরে লাগেজবন্দী লাশের পরিচয় মিলল, হত্যাকাণ্ডে ৬ জন গ্রেপ্তার

জামালপুরে যুবকের লাগেজবন্দী লাশ উদ্ধার

ইসলামপুরে মাছের ঘের থেকে লাগেজবন্দী অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

‘সাব-কন্ট্রাক্ট’ নিয়ে যুবদল নেতার নিম্নমানের কাজ, শোকজ পেলেন আ.লীগ নেতা

নামেই প্রথম শ্রেণির পৌরসভা, বৃষ্টিতেই পানিবন্দী ইসলামপুরবাসী, চরম দুর্ভোগ

ইসলামপুরে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার, অভিযুক্ত যুবদল নেতা