হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ১২

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশু, নারীসহ ১২ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত একদল পাগলা কুকুরের কামড়ে তাঁরা আহত হয়েছেন। আহতরা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন নিয়েছেন। 

আহতরা হলেন শহরের গাবেরগ্রাম এলাকার মো. মৃদুল (৪০), গৃহবধূ মুন্নি (৩৬), মিজানুর (২১), গৃহবধূ আনেছা (৫০), রিনা বেগম (৪৮), যুবক (৪৮), বালিজুড়ি পশ্চিমপাড়া এলাকার কবির (৪০), শিশু তাছির (৩), ইয়াসিন (৭), মাহিন (৬), ইরা মনি (১১) ও হাসিব (১২)। 

আহত বালিজুড়ি পশ্চিমপাড়ার যুবক কবির বলেন, ‘দুপুর দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করেই কুকুর এসে আমার হাঁটুতে কামর বসিয়ে দিল।’ শিশু হাসিব বলে, ‘ওয়াটার পাম্পের দিয়ে গোসল করছিলাম। এ সময় হঠাৎ পাগলা কুকুর এসে আমার হাতে কামড় দেয়। পরে চিৎকার শুরু করলে বাবা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’ 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল বারী বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে বিভিন্ন বয়সের ১২ জন আহত হয়েছে। তাঁদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক