হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার জেলার দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের হাতীভাঙ্গা ইউনিয়নের চকপাড়া ও পৌর শহরের বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রিনা বেগম (৩০) ও শামীম (৩৫)। এর মধ্যে রিনা বেগম উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর মোয়ামারি ব্যাপারীপাড়া গ্রামের সুজন মিয়ার স্ত্রী।

সুজন মিয়া জানান, দুপুরে কাঠারবিল থেকে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে চকপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে বালু ভর্তি মাহিন্দ্র ট্রাক ধাক্কা দিলে রিনা বেগম ছিটকে পড়েন। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশের সুরতহাল করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অপরদিকে সকালে জামালপুর পৌর শহরের বাইপাস মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিক-আপ ভ্যানের সংঘর্ষে শামীমের মৃত্যু হয়। নিহত শামীম শেরপুর জেলার সদর উপজেলার হরিণধরা ইউ চর্ম চাহিয়া এলাকার মোসাহেবের ছেলে।

জামালপুরে ছোট ভাইয়ের হাতে যুবক খুন

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে

ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা

মারধরের শিকার আ.লীগের ইউপি চেয়ারম্যান বললেন—‘কপালে যা লেখা ছিল...’

বকশীগঞ্জে আ.লীগের পোড়া কার্যালয় ‘উদ্বোধন’ করলেন নেতা-কর্মীরা

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

জামালপুরে যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

জামালপুর-২: জামানত হারালেন দুই প্রার্থী