হোম > সারা দেশ > জামালপুর

ঘরে ঢুকে চাচা-ভাতিজাকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি 

মাদারগঞ্জে ছুরিকাঘাতে মাসুদ প্রামাণিকের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের মাদারগঞ্জে ঘরে ঢুকে চাচা-ভাতিজাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে চাচা মাসুদ প্রামাণিক (২৩) নিহত হয়েছেন। গুরুতর আহত ভাতিজা রুবেল প্রামাণিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আজ সকালে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের গোয়ালেকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, চাচা-ভাতিজা বসতঘরে ঘুমিয়ে থাকাবস্থায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ প্রামাণিকের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় ভাতিজা রুবেল প্রামাণিককে প্রথমে মাদারগঞ্জ এবং পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বাবা শোভা প্রামাণিক জানান, রুবেল প্রামাণিকের বড় ভাই বিদেশ থেকে আসছে। তাকে আনার জন্য রাতে তার মা-বাবা  রাজধানীতে  চলে যান। রাতে চাচার সঙ্গে রুবেল ঘুমিয়ে ছিল। সকালে তাদের ডাকাডাকি করে দরজা না খোলায় ভেঙে ঘরে ঢুকে তাদের রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মাসুদ প্রামাণিকের লাশ উদ্ধার করে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘মাসুদ প্রামাণিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। রুবেল প্রামাণিক মুমূর্ষু অবস্থায় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছি। তদন্তকাজ চলছে। তদন্তের পর বিস্তারিত জানতে পারব।’

ইসলামপুরে যমুনার দুর্গম চরে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

জামালপুরে স্কুলড্রেসে মসজিদের সামনে টিকটকের ভিডিও, ছাত্রীকে ছাড়পত্র

ভোটারদের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যত্যয় ঘটানো যাবে না: নজরুল ইসলাম খান

জামালপুরে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জমি নিয়ে বিরোধ, দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জনকে পিটিয়ে জখম

‘আমার সবচেয়ে বড় দুঃখ, কেন আমার ছেলেকে এত কষ্ট দিয়ে হত্যা করল’

ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

কুকুরের সঙ্গ ছাড়িয়ে পুনর্বাসনে শ্রাবণ, ইউএনওর উদ্যোগে ফিরছে স্বাভাবিক জীবনে

জামালপুরে ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

ইসলামপুরে আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী কারাগারে