হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জ জনস্বাস্থ্য কার্যালয়ে মেকানিককে ভেতরে রেখে তালা দিলেন অফিস সহকারী

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের এক মেকানিককে ভেতরে রেখে বাইরে তালা দেন অফিস সহকারী খলিলুর রহমান। আজ বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম তালুকদার সুজন তাঁর একটি প্রয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আসলে তিনি অফিস তালাবদ্ধ দেখতে পান। পরে তিনি অফিসের দিকে এগিয়ে গেলে ভেতর থেকে শব্দ শুনতে পান। তখন বাইরে থেকে জিজ্ঞাসা করা হলে মেকানিক সাইফুল বলেন, অফিস সহকারী খলিলুর রহমান তাঁকে তালাবদ্ধ করে বাইরে গেছেন। পরে বেলা ২টার পর অফিস সহকারী খলিলুর রহমান অফিসে এসে তালা খুলে দেন। 

এ বিষয়ে অফিস সহকারী খলিলুর রহমান বলেন, ‘মেকানিক সাইফুল পাগলা। এ জন্য অফিসে তালা লাগিয়ে আমি নামাজ ও খাবার খাইতে গেছিলাম।’ আপনাদের স্যার (কর্মকর্তা) আজকে এসেছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘স্যার আজ আসেনি।’ কেন আসেনি জানতে চাইলে তিনি বলেন, ‘তা জানি না।’   

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদি হাসান মোবাইল ফোনে বলেন, ‘আমি জামালপুর মিটিংয়ে আছি। অফিস সহকারীকে জানায়নি যে মিটিংয়ে আছি।’ 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ বলেন, ‘বিষয়টি আমি গুরুত্ব সহকারে নিচ্ছি এবং দেখছি।’

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক