হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

জামালপুর প্রতিনিধি 

আকাশ মিয়া। ছবি: সংগৃহীত

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজল মিয়া (৪২) ও আকাশ মিয়া (২০) নামের দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে জামালপুরের মেলান্দহের পৌর এলাকার মিয়ারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

নিহত চাচা-ভাতিজার বাড়ি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকায়। তাঁরা দুজন হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন। কাজল ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে এবং আকাশ উজ্জ্বল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় বিয়েবাড়ি থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন কাজল মিয়া ও আকাশ মিয়া। মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যান। পরে স্থানীয়রা কাজল মিয়াকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। আজ সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল চালক সাইম (২২) নামের এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের ঘটনাস্থলে মৃত হয়। অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করা হয়েছে। আমরা একজনের লাশের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে

ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা

মারধরের শিকার আ.লীগের ইউপি চেয়ারম্যান বললেন—‘কপালে যা লেখা ছিল...’

বকশীগঞ্জে আ.লীগের পোড়া কার্যালয় ‘উদ্বোধন’ করলেন নেতা-কর্মীরা

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

জামালপুরে যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

জামালপুর-২: জামানত হারালেন দুই প্রার্থী

জামালপুর–২: বিএনপির সুলতান মাহমুদ বাবু বিজয়ী

জামালপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত মাঠে ধস, ভোগান্তি