হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ

জামালপুর প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লা (৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেছেন, গতকাল শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মির্জাপুর এলাকায় কিশোরীকে যৌন নিপীড়নের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় শাহজাহান মোল্লাকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বালিজুড়ি ইউনিয়নের মির্জাপুর এলাকার শাহজাহান মোল্লা গত বৃহস্পতিবার ১৪ বছর বয়সী এক কিশোরীকে একা পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় শাহজাহান মোল্লা ওই কিশোরীর স্পর্শকাতর জায়গায় হাত দেন। পরে ওই কিশোরীর ডাকচিৎকারে আশপাশের লোকজন চলে আসেন। এ সময় শাহজাহান মোল্লা পালিয়ে যান।  

মাদারগঞ্জ থানা-পুলিশ আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার সকালে তাঁকে আদালতে পাঠিয়েছে। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।