হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ১৩ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি 

সরিষাবাড়ি উপজেলার বলার দিয়া মাঠে অনুষ্ঠিত ঈদের জামাত। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ীর ১৩ গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। ঈদের নামাজে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছেন।

আজ রোববার সকাল ৮টায় পৌরসভার বলার দিয়ার মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে ১২ গ্রামের নারী-পুরুষ অংশ নেন।

বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন। উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, ও বগারপাড় গ্রামের তিন শতাধিক মানুষ এ নামাজে অংশগ্রহণ করেন। নারীদের জামাতে নামাজ আদায় করার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।

ইমাম মাওলানা আজিম উদ্দিন বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা শুরু হয়। তাই তাদের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ ও ঈদ আনন্দ উদ্‌যাপন করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এ উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালেও সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে এ উপজেলায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানগঞ্জে মোবাইল ও বইয়ের পৃষ্ঠা নিয়ে ডিগ্রি পরীক্ষা, বহিষ্কার ১২ পরীক্ষার্থী

রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি সড়ক মেরামতের কাজ, ভেঙে পড়েছে স্লোপ ড্রেন

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

গরুর ঘাস নিয়ে ফেরার পথে যমুনায় নিখোঁজ কৃষক, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের বিরোধে এমপি ও উপজেলা বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

‘বিএনপির কোনো নেতা যেন আমার জানাজায় না থাকে’—পদ না পাওয়া নেতার ফেসবুক পোস্ট

ইসলামপুরে নদীভাঙন থেকে রক্ষা পেতে মোনাজাত ও মানববন্ধন