হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে চাচা-ভাতিজার মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের মাদারগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত মোশারফ হোসেন ও জদু মিয়া ওই এলাকার বাসিন্দা। তাঁরা এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন এবং সম্পর্কে চাচা-ভাতিজা।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রইস উদ্দিন জানান, মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে সাটারিং খুলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন জদু মিয়া। তাঁকে উদ্ধার করতে গেলে একই অবস্থা হয় মোশারফ হোসেনের। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করেন। মাদারগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সেপটিক ট্যাংকের গ্যাসের কারণে এই মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

সরিষাবাড়ীতে পুকুরে লাফ দিয়ে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরে আট মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস

ইসলামপুরে লাগেজবন্দী লাশের পরিচয় মিলল, হত্যাকাণ্ডে ৬ জন গ্রেপ্তার

জামালপুরে যুবকের লাগেজবন্দী লাশ উদ্ধার

ইসলামপুরে মাছের ঘের থেকে লাগেজবন্দী অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

‘সাব-কন্ট্রাক্ট’ নিয়ে যুবদল নেতার নিম্নমানের কাজ, শোকজ পেলেন আ.লীগ নেতা

নামেই প্রথম শ্রেণির পৌরসভা, বৃষ্টিতেই পানিবন্দী ইসলামপুরবাসী, চরম দুর্ভোগ

ইসলামপুরে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার, অভিযুক্ত যুবদল নেতা