হোম > সারা দেশ > জামালপুর

ইমামদের ভাতার আওতায় আনা হবে: ধর্মসচিব

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

ধর্মসচিব আবদুল হামিদ জমাদ্দার বলেছেন, ‘ইসলামি সংস্কৃতি চর্চার জন্য সারা দেশে একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে ইমামদের ভাতার আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে সরকার।’

আজ রোববার দুপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে সন্ত্রাস-জঙ্গিবাদ নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ে উলামা-মাশায়েখদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন ধর্মসচিব।

আবদুল হামিদ জমাদ্দার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। আমাদের সকলের দায়িত্ব হবে প্রধানমন্ত্রীর সকল উন্নয়নকাজে সহযোগিতা করা। সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ইমামদের এগিয়ে আসতে হবে।’ সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, মডেল মসজিদের ইমাম আবু কালাম সায়েদী প্রমুখ।

দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ বস্তুসহ আটক ৮

যমুনায় ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড, ৭০ কেজি ইলিশ গেল এতিমখানায়

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়