হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে নাশকতার মামলায় চেয়ারম্যান কারাগারে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম। ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে একই দিন দুপুরে সদর উপজেলার জয়রামপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।

রফিকুল ইসলাম আলম শরিফপুর ইউনিয়ন পরিষদের দুই মেয়াদে চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে করা দুটি মামলায় রফিকুল ইসলাম এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’