হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ বস্তুসহ আটক ৮

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

কষ্টিপাথরসদৃশ একটি বস্তুসহ আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি বস্তুসহ আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার চকপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৪১), তারাটিয়া বাজারের ফরহাদ হোসেন (৩৫), মদ্দেরচর গ্রামের বাবু মিয়া (৪২), পোড়াভিটা গ্রামের ফেলু মিয়া (৩১), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের আমজাদ হোসেন (৭০), মুশুদ্দি দক্ষিণপাড়া গ্রামের সবুজ মিয়া (৪৪), কামরুজ্জামান ওরফে রিপন (৬০) এবং গোপালপুর উপজেলার সুতীগোপালপুর গ্রামের জোয়াহের (৫৩)।

ডিবি-২ শাখা সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকায় টিনের তৈরি একটি ইলেকট্রিক দোকানের পেছনের কক্ষে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কষ্টিপাথরসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

জানা গেছে, উদ্ধার করা বস্তুটি প্রকৃত কষ্টিপাথর হলে এর আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা হতে পারে।

এ ঘটনায় ডিবি-২ শাখার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

ডিবি-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টিপাথরসদৃশ ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের বস্তুসহ আটজনকে আটক করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যমুনায় ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড, ৭০ কেজি ইলিশ গেল এতিমখানায়

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০