হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছে। পৌরসভার মুলবাড়ি এলাকায় আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ভূয়াপুর থেকে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন ছেড়ে আসে। আজ ভোরে ট্রেনটি সরিষাবাড়ী পৌরসভার মুলবাড়ি এলাকা অতিক্রমকালে ওই যুবক কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ছাইফুল ইসলাম বলেন, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে নিহত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ বস্তুসহ আটক ৮

যমুনায় ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড, ৭০ কেজি ইলিশ গেল এতিমখানায়

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়