হোম > সারা দেশ > জামালপুর

বেশি দামে আলু-পেঁয়াজ বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে সরকারনির্ধারিত দামের চেয়ে অধিক দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিলের নেতৃত্বে ও মডেল থানার পুলিশের সহযোগিতায় শহরের বালিজুড়ি বাজারে অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারনির্ধারিত দামের (৩৬-৩৮) চেয়ে বেশি দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি করায় দুজন খুচরা ও দুজন পাইকারি ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ইউএনও ইলিশায় রিছিল বলেন, সরকারনির্ধারিত দাম বাস্তবায়নের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সতর্কতা হিসেবে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলামসহ মডেল থানার পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক