হোম > সারা দেশ > হবিগঞ্জ

শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার যৌথ ফুটবল মাঠে প্রতিদিন গ্রামের শিশু-কিশোরেরা ফুটবল খেলে। রোববার বিকেলে মাঠে কে আগে এবং কে পরে খেলবে—এ নিয়ে দুই মহল্লার শিশু-কিশোরদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তোপখানা মহল্লার পক্ষ নিয়ে আশপাশের আরও পাঁচটি মহল্লার লোকজন সংঘর্ষে যোগ দেন। এতে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। এতে নারী, শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হবিগঞ্জের বানিয়াচংয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করে। তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে।

টমটমে বসা নিয়ে দুই নারীর বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী–শিশুসহ আহত ৪৫

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

হবিগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’ মন্তব্য করা সেই এএসআই প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার নিহত

ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী