হোম > সারা দেশ > হবিগঞ্জ

টমটমে বসা নিয়ে দুই নারীর বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

উমেদনগর পশ্চিম এলাকার মোল্লাবাড়ি ও খাঁবাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে দুই নারীর টমটমে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

আজ রোববার বিকেলে শহরের উমেদনগর পশ্চিম এলাকার মোল্লাবাড়ি ও খাঁবাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খাঁবাড়ির সৈয়দ আলী ও মোল্লাবাড়ির আফিল উদ্দিনের পক্ষের দুই নারীর মধ্যে টমটমে বসাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে এ বিরোধ দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী–শিশুসহ আহত ৪৫

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

হবিগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’ মন্তব্য করা সেই এএসআই প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার নিহত

ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

হবিগঞ্জে সর্বাত্মক পরিবহন ধর্মঘট সোমবার পর্যন্ত স্থগিত, রোববার ঢাকায় বৈঠক