হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

উদ্ধারকৃত অস্ত্র। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বৈরাগী টিলা এলাকা থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও একটি কার্তুজ উদ্ধার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)-৯ সদস্যরা। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র‍্যাব-৯ সিলেট সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের বৈরাগী টিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নীল রঙের পলিথিন দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি লোহার পিস্তল ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

হাওরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৫০০ একর জমির ফসল

দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া: মির্জা ফখরুল

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ১৪ ঘণ্টায় তিন বগি উদ্ধার, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জে নিখোঁজ কিশোরীর হাত-পা বাঁধা লাশ মিলল নদীতে

হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০

হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে দুপক্ষে সংঘর্ষ, আহত ৩০

লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

হবিগঞ্জে খোয়াই নদের মাটিভর্তি ১০টি ট্রাক জব্দ