হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান লোকজন। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে শুরু হওয়া বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুরা গ্রামে এ সংঘর্ষ প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

জানা গেছে, উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কপিল উদ্দিনের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, ফরিদ উদ্দিন সম্প্রতি একটি বৈষম্যবিরোধী মামলায় কারাগারে ছিলেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কপিল উদ্দিন। পরে চেয়ারম্যান ফরিদ উদ্দিন জামিনে মুক্ত হয়ে আইনি জটিলতা শেষে ইউনিয়ন পরিষদের অফিসের চেয়ারে বসতে যান। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান কপিল উদ্দিন বারবার দায়িত্ব বুঝিয়ে দিতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ বিষয়টি নিয়ে দুই চেয়ারম্যানের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলে টানা তিন ঘণ্টা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বানিয়াচং থানার ওসিসহ চার পুলিশ আহত হন।

এ ব্যাপারে কথা বলতে দুই চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কারও সাড়া মেলেনি।

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, দুই চেয়ারম্যানের চেয়ারে বসার দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়।

২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ দল চায় প্রশাসন

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ