হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে খেলার মাঠে ছুরিকাঘাতে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় খেলার মাঠে বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ইব্রাহিম মিয়া (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার উপজেলার খাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ওই গ্রামের লিন্দন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলা চলাকালে ইব্রাহিম মিয়ার সঙ্গে একই গ্রামের সৌরভ মিয়ার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে খেলা শেষে সৌরভ মিয়া ছুরি দিয়ে ইব্রাহিম মিয়ার ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের বড় ভাই জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। পরে জানতে পারেন, প্রতিবেশী সৌরভ মিয়া তাঁর ভাইকে ছুরিকাঘাত করেছেন। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন।

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে ২০ গ্রাম প্লাবিত, আশ্রয়ের খোঁজে মানুষ

সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান