হোম > সারা দেশ > হবিগঞ্জ

বাহুবলে জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আলী আহমদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ সোমবার দুপুরে উপজেলার জারিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আলী আহমদ জারিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তাঁর তিন সন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে জারিয়া গ্রামের মোহাম্মদ আলী ও জামাল মিয়ার মধ্যে জমি হালচাষকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে আলী আহমদ গুরুতর আহত হন। তাঁকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি উত্তপ্তের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ পৌঁছার আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ দল চায় প্রশাসন

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ