হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জ-সিলেট মহাসড়কে মোটর মালিক গ্রুপের ধর্মঘট চলছে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে আজ সকাল ৭টার পর কোনো বাস ছেড়ে যায়নি। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিবের নেতৃত্বে হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচলে বাধা দেওয়া ও আটকে রাখার প্রতিবাদে ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। আজ মঙ্গলবার সকাল থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, ‘গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের ক্ষমতাবলে তার লোকজন শেরপুর নামক স্থানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটক করে রাখছে। দুই দিনে ৩৫-৪০টি গাড়ি আটক করা হয়েছে। এ ছাড়াও প্রায় ২০০ শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছে। এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক সমিতি গতকাল সোমবার থেকে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।’

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, ‘মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে সকালে কথা হয়েছে। উনাকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। তিনি ৩টার দিকে মৌলভীবাজারের বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বসে সিদ্ধান্ত জানাবেন।’

এদিকে, কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বাসস্ট্যান্ডে এসে যাত্রীরা জানতে পারছে বাস চলাচল বন্ধ। ফলে যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশায় শায়েস্তাগঞ্জ যাচ্ছে। সেখান থেকে বাসে গন্তব্যে যাচ্ছে। আর এই সুযোগে অটোরিকশাচালকেরা ভাড়া বেশি আদায় করছেন।

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

মোবাইল চুরির অপবাদ দিয়ে ২ কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোচালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২