হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে উঠানে খেলার সময় বজ্রপাতে শিশু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খেলার সময় বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. রেজাউল হক (১২)। সে চানপুরের আমিনুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ। তিনি জানান, শিশু রেজাউল বাড়ির পাশের উঠানে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টিপাতে সে বজ্রপাতে আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল গৃহবধূর মরদেহ

চুনারুঘাটে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড

টমটমে বসা নিয়ে দুই নারীর বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী–শিশুসহ আহত ৪৫

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

হবিগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’ মন্তব্য করা সেই এএসআই প্রত্যাহার