হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণা লঙ্কার ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে দিনদুপুরে পৃথক দুটি স্থানে দুই নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে পৌরসভার জয়নগর এলাকা ও উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর এলাকায় এসব ঘটনা ঘটে। একই দিনে একই কৌশলে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষক সমাজেও দেখা দিয়েছে উদ্বেগ।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা ও পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। জয়নগর এলাকায় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন যুবক তাঁর পথরোধ করে। এ সময় পিস্তল ও দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাঁর কানে থাকা প্রায় সাড়ে তিন আনা ওজনের স্বর্ণের দুল এবং গলায় থাকা প্রায় সাত আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা।

অপরদিকে সকাল সাড়ে নয়টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস রিকশায় করে স্কুলে যাচ্ছিলেন। বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন যুবক তাঁর রিকশার গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাঁর গলায় থাকা প্রায় ছয় আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

শিক্ষিকা শিল্পী রানী পাল বলেন, সকালে স্কুলে যাওয়ার পথে কোনো রিকশা না পেয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিন যুবক মোটরসাইকেলে এসে অস্ত্র দেখিয়ে তাঁর গলার চেইন ও কানের দুল টেনে নেয়। যাওয়ার সময় কাউকে বিষয়টি জানালে ক্ষতি করার হুমকিও দেয় তারা। ঘটনার পর থেকে তিনি আতঙ্কে রয়েছেন।

লাকী রানী দাস বলেন, স্কুলের সামনে পৌঁছানোর পর মোটরসাইকেলে আসা তিন যুবক তাঁর রিকশার গতিরোধ করে। তাদের একজন ধারালো অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। দিনের আলোতে এমন ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় শিক্ষক সমাজেও উদ্বেগ দেখা দিয়েছে। রজনীগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির নেত্রী শাহীনূর আক্তার চৌধুরী বলেন, একই দিনে একই কৌশলে দুই শিক্ষিকাকে টার্গেট করে ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে শিক্ষক সমাজের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া বলেন, ছিনতাইয়ের ঘটনায় পৃথক দুটি অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

সম্প্রতি নবীগঞ্জে ছিনতাই, চুরি, সংঘাত, সহিংসতা ও মাদকসংক্রান্ত অপরাধ বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। আজ প্রকাশ্যে শিক্ষিকাদের লক্ষ্য করে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

মোবাইল চুরির অপবাদ দিয়ে ২ কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোচালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২