হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

আজ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধনে সহস্রাধিক লোক অংশগ্রহণ করে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দাখিল মাদ্রাসাসংলগ্ন বনগাঁওমুখী সড়কের প্রবেশপথে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে দিনারপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

মানববন্ধনে দিনারপুর দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুস শহীদ ঘোরীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আরিফুল হক ও মাওলানা ইব্রাহিম।

আজ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধনে সহস্রাধিক লোক অংশগ্রহণ করে। ছবি: আজকের পত্রিকা

বক্তারা বলেন, দিনারপুর দাখিল মাদ্রাসাসহ আশপাশে হাফিজিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এবং একাধিক জামে মসজিদ থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হয়। বিশেষ করে প্রায় ১৫টি গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে প্রতিদিনের কাজকর্ম যায়। ফলে দুর্ঘটনার আশঙ্কা তাদের মধ্যে থাকেই। তাই নিরাপদ পারাপার নিশ্চিত করতে অবিলম্বে এই স্থানে একটি আন্ডারপাস নির্মাণের জন্য তাঁরা জোরালো দাবি জানান।

২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ দল চায় প্রশাসন

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ