হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে কারফিউ চলবে অনির্দিষ্টকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোপালগঞ্জে হামলাকারীদের পুলিশের ধাওয়া। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে দফায় দফায় হওয়া সহিংসতা রোধে জারি করা কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। বলা হচ্ছে, গতকাল বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় চলমান কারফিউ আগামীকাল শুক্রবার বেলা ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর তিন ঘণ্টার জন্য কারফিউ থাকবে না। বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফের কারফিউ চলবে।

আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক ব্যক্তি। তাদের মধ্যে কমপক্ষে নয়জন গুলিবিদ্ধ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে কারফিউ জারি করে অন্তর্বর্তী সরকার। পুলিশ, র‍্যাব ও বিজিবির পর মোতায়েন করা হয় সেনাবাহিনী।

সমাবেশ ঘিরে সহিংসতার জন্য কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে দায়ী করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা শুরু

ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৬ জন আটক

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে হাতুড়িপেটা

টুঙ্গিপাড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ

গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫০

গোপালগঞ্জে হঠাৎ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ