হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

দুই ইউনিয়নের তিনটি গ্রাম থেকে ২ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ রক্ষার্থে বিভিন্ন খালবিলে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া, বন্যাবাড়ী এবং ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রাম থেকে ২ হাজার ৫০০ মিটার বা ১১২টি জাল উদ্ধার করা হয়।'

উদ্ধার করা জাল পরে গোপালপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং মৎস্য কার্যালয়ের কার্য সহকারী রবিউল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, মাছের প্রজনন মৌসুমে অসাধু শ্রেণির মানুষেরা বিভিন্ন খালবিলে অবৈধ চায়না দুয়ারি জাল পেতে রেখে দেশীয় মাছ নষ্ট করছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুটি ইউনিয়নে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার জাল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান’ তোরণে আগুন: ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

চাঁদাবাজির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে বিএনপি-যুবদল নেতার সংবাদ সম্মেলন

জুলাই শহীদদের স্মরণে গোপালগঞ্জে দিনব্যাপী কর্মসূচি

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত নয়ন গোলদার আটক

টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬শে জুলাই’ স্মরণে তোরণ নির্মাণ, রাতে আগুন

বিদ্যালয়ে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলা কমিটি বিলুপ্ত করল বিএনপি