হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশের বাধা

গোপালগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিনে গোপালগঞ্জে ছাত্রলীগ আয়োজিত শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস গেটে এ ঘটনা ঘটে। 

এর আগে বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে কেক কেটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কেক কাটা শেষে কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করে ছাত্রলীগ। কলেজ ক্যাম্পাস ঘুরে শোভাযাত্রা নিয়ে সড়কে বের হতে গেলে কলেজ ক্যাম্পাস গেটে পুলিশ বাধা দেয়। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্রলীগ অনেকেই দৌড়ে পালিয়ে যায়। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর হতে পারে, এমন আশঙ্কায় শোভাযাত্রা নিয়ে রাস্তায় বের হতে বাধা দেওয়া হয়েছে। 

এ ছাড়া শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দুটি উপজেলা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ জেলার আর কোনো উপজেলায় সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনা এবং সেনাবাহিনীর ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটের ঘটনায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। এ কারণেই এ জেলার অধিকাংশ নেতাকর্মী রয়েছেন আত্মগোপনে।

ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

গোপালগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা শুরু

ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৬ জন আটক

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে হাতুড়িপেটা

টুঙ্গিপাড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ