হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) ও একই এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত অটোরিকশার তিন যাত্রীর তাৎক্ষণিক নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী হামিম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান। আহত যাত্রীদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত ২০

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সাংবাদিকদের ওপর হামলা: গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা

দেড় মাসেও খোঁজ মেলেনি গৃহবধূর

কোটালীপাড়ায় সুকান্ত মেলা শুরু হচ্ছে কাল