হোম > সারা দেশ > গোপালগঞ্জ

হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশস্থলে তিনি এ ঘোষণা দেন। এদিন দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদরে সমাবেশ মঞ্চে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা।

নাহিদ বলেন, ‘যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার আহ্বান জানাতে গোপালগঞ্জে এসেছি। মুজিববাদ ও সন্ত্রাসীদের হাত থেকে এই জেলাকে মুক্ত করতে হবে।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘ককটেল বিস্ফোরণ ও হামলা করে হিংস্র সন্ত্রাসীরা আমাদের দমিয়ে রাখতে পারেনি। দেশের মানুষ আওয়ামী লীগকে তওবা করার সুযোগ দিয়েছে। জনগণের জীবন বিপন্ন করতে চাইলে মানুষ ছেড়ে দেবে না।’ তিনি বলেন, মুজিবাদ ও মুজিববাদী সংবিধান দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তাই মুজিববাদীর সংবিধানের কবর রচনা করতে হবে।’

জুলাই পদযাত্রার বাস্তবায়ন কমিটির প্রধান ও এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলেন, ‘গোপালগঞ্জ থেকেই মুজিববাদের কবর রচনা হবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে। আওয়ামী লীগ ভারতীয় দল, এই দলের কথা শুনে নিজেদের জীবন বিপন্ন করবেন না।’

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৬ জন আটক

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে হাতুড়িপেটা

টুঙ্গিপাড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ

গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫০

গোপালগঞ্জে হঠাৎ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাক উদ্ধার হয়নি, আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার