হোম > সারা দেশ > গোপালগঞ্জ

সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার, এজাহারে নাম না থাকায় পরিবারের ক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে তিনি চীন থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে তাঁকে গোপালগঞ্জ সদর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘গোপালগঞ্জের ঘোনাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় কামরুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

পুলিশ জানায়, দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বিকেলে তাঁকে গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবির হোসেনের আদালতে হাজির করা হবে।

এদিকে কামরুজ্জামানের ভাই রুবেল ভূঁইয়া অভিযোগ করেন, তাঁর ভাই সাউথ বাংলা কম্পিউটার্সের মালিক এবং ব্যবসায়িক কাজে গত ৩০ এপ্রিল চীন যান। প্রায় দুই মাস পর বৃহস্পতিবার রাতে দেশে ফেরার সময় তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

রুবেল ভূঁইয়া বলেন, ‘আমার ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। মামলার এজাহারেও তাঁর নাম নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা আছে, এজাহারে নাম না থাকলে কাউকে গ্রেপ্তার করা যাবে না। সেই নির্দেশনা থাকা সত্ত্বেও তাঁকে কেন গ্রেপ্তার করা হলো, তা আমরা বুঝতে পারছি না। তিনি তো এত দিন দেশেই ছিলেন, নিয়মিত অফিসও করেছেন। তাহলে ঘটনার ১০ মাস পর এখন গ্রেপ্তার করার কারণ কী?’

গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

টুঙ্গিপাড়ায় ঘরে আগুন দিলেন স্বামী, তালাক দিলেন স্ত্রী

গোপালগঞ্জে স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু জব্দের পর অবমুক্ত

টুঙ্গিপাড়ায় মাদ্রাসার শ্রেণিকক্ষে হাঁটুপানি, চার দিন ধরে বন্ধ পাঠদান

গোপালগঞ্জে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

মাদক কারবারের অভিযোগে যুবদল সম্পাদককে অব্যাহতি

ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

গোপালগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ